গোপালগঞ্জে সদর উপজেলার বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রনির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানবন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ রবিবার সকাল ১১টায় আজাহারিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তায় উপর প্রায় ঘন্টাব্যাপী দাড়িয়ে এ মানবন্ধন করে। এ সময় কান্না জড়িত কন্ঠে শিক্ষার্থীরা তাদের সহপাঠী রনি হাওলাদার হত্যার আসামীদের ফাঁসির দাবি করে।
প্রসঙ্গত, গত ৩০শে জানুয়ারী বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জে বনগ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে সকালে বনগ্রাম পূর্বপাড়ায় শেখ বংশ ও মোল্লা বংশের লোকজনের মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে এসএসসি পরীক্ষার্থী রনি নিহত হয়।
নিহত রনি হাওলাদার স্থানীয় বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এবং একই গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে।
এ ঘটনায় এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।