কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার লক্ষিয়া উচ্চ বিদ্যালয়ের ৮২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২রা ফেব্রুয়ারি) সকাল ১০ঘটিকায় জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্টানের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক আইজিপি, সচিব রাষ্ট্রদূত এবং কিশোরগন্জ ২ (পাকুন্দিয়া কটিয়াদি) আসনে সাংসদ নুুরু মোহাম্মদ। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে

বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান, কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য মোঃ হাদিউল ইসলাম (হাদি), ফোজিয়া জলিল, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি নজরুল ইসলাম আকন্দ, পাকুন্দিয়া পৌরসভা সংরক্ষিত আসন (৭.৮.৯) ওয়ার্ডের মহিলা কমিশনার রোকেয়া আক্তার, লক্ষিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: নূরুল আমীন, সাংবাদিক আবু হানিফ, অবিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্টান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তোলে দেন অতিথিবৃন্দ।
বার্তা বাজার/এম.সি