ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে পরিবেশ রক্ষায় কাজ করার আহবান প্রধানমন্ত্রীর

পরিবেশ রক্ষায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিশেষভাবে কাজ করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন আইডিইবির ২৩তম জাতীয় সম্মেলন এবং ‘স্কিল রেডিনেস ফর এচিভিং এসডিজি অ্যান্ড অ্যাডপটিং আইআর ৪.০’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন,“আপনাদের কাছে আমাদের এই অনুরোধ থাকবে আপনারা কর্মক্ষেত্রে পরিবেশ রক্ষা, সেখানে উন্নয়নটা যেন আরও ভালোভাবে হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন।”

ছোট ভূখণ্ডের বাংলাদেশে বিশাল জনগোষ্ঠীর বসবাসের কথা তুলে ধরে তিনি বলেন,“মুজিববর্ষে বাংলাদেশ প্রতিটি গৃহহীন মানুষ অন্তত বসবাসের মত ঘর পাবে সেটা আমরা নিশ্চিত করব।”

দেশের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, “আমাদের ডিপ্লোমা প্রকৌশলীবৃন্দ সকলকে আমার অনুরোধ থাকবে নিজ নিজ অবস্থানে থেকে..এই মাতৃভূমি এই দেশ আমাদের দেশ। আমরা এ দেশকে গড়ে তুলব উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে। যে সোনার বাংলার স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, আইডিইবির সভাপতি একেএমএ হামিদ, সাধারণ সম্পাদক শামসুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর