মুজিব শতবর্ষ উপদ্যাপন উপলক্ষে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী উদ্যোগে পাবনায় সাত দিনব্যাপী পুস্তক প্রদর্শনী ও মাসব্যাপী বই মেলার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় পাবনা শহরের দোয়েল কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী সভাপতি ও স্কয়ার গ্রুপে’র চেয়ারম্যান অঞ্জন চৌধুরী পিন্টু’র সভাপতিত্বে বেলুন উরিয়ে মঙ্গল প্রদীপ প্রজ¦ালন এর মাধ্যমে মেলা’র উদ্বোধন করেন, ঢাকা আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় সাকের উপাচার্য বিশিষ্ট গবেষক ও শিক্ষবিদ অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।
উদ্বোধন শেষে মেলায় অংশগ্রহণরত সকল স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ’রা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম,পিপিএম, পাবনা প্রেক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, অন্নদা গোবিন্দা পাবলিক লাইব্রেরীর মহাসচিব আব্দুল মতীন খান, পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ন আহবায়ক শিবলী সাদিক প্রমুখ।
প্রতিদিন মেলা সকাল ১১ টা হতে রাত ১০ পর্যন্ত খোলা থাকবে, এবারের মেলায় ৩২টি বিভিন্ন প্রকার বই এর দোকান বসেছে।
বার্তাবাজার/এমকে