সন্ধ্যায় অস্ট্রেলিয়া উদ্দেশে দেশ ছাড়বে নারী ক্রিকেট দল

অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে থাইল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে দুটি ও স্থানীয় ক্লাবের সঙ্গে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। শুরুতে ব্রেকথ্রু এনে দিয়ে বাংলাদেশের জয়ে ভূমিকা রাখতে চান পেসার জাহানরা আলম।

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্প ভালো ফলাফলে ভূমিকা রাখবে বলেও জানান তিনি। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অস্ট্রেলিয়া উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।

অনুশীলনে মোনোযোগী নারী ক্রিকেট দল। কারণ সামনেই কঠিন মিশন। বিশ্বকাপ ক্রিকেট। অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গ মানিয়ে নিতে ২ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বে সালমারা। ব্রিসবেনে পৌঁছেই পাড়ি জমাবে গোল্ডকোস্টের উদ্দেশে। সেখানে থাইল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে হবে দুটি প্রস্তুতি ম্যাচ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টার কমতি রাখেনি বিসিবি।

এ প্রসঙ্গে নারী ক্রিকেট দলের টিম অপারেশন্স ম্যানেজার তৌহিদ মাহমুদ বলেন, বিশ্বকাপের জন্য প্রস্তুতি ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। ১৩ দিনের ক্যাম্পে ৩টি প্রস্তুতি ম্যাচ খেলব আমরা।

নারী দলের বোলিং বিভাগের মূল কান্ডারী জাহানারা আলম। বিশ্বকাপ নিয়ে জাহানারার আছে আলাদা পরিকল্পনা। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া অচেনা প্রতিপক্ষ হলেও, ভারত ও শ্রীলঙ্কাকে হারাতে ম্যাচে ভূমিকা রাখতে চান যশোরের এ ক্রিকেটার।

তিনি বলেন, চেষ্টা করব শুরুতেই উইকেট নিতে। সেটা দলের জন্যই ভালো হবে। এটাই আমার টার্গেট।

এশিয়া কাপে ভারতকে দুবার হারিয়েছিলো বাংলাদেশ। তবে, সে আসরের পর বাংলাদেশের চেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ভারত। অভিজ্ঞতায়ও এগিয়ে গেছে তারা। এ বিষয়টা কিছুটা কিছুটা আক্ষেপ রয়েছে জাহানারার।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ভারত এরই মধ্যে অনেক টুর্নামেন্ট খেলেছে। আরো শক্তিশালী হয়েছে। সে তুলনায় আমরা অনেক কম ম্যাচ খেলেছি ও পিছিয়ে আছি।

সাকিব, তামিমদের চেয়ে সুযোগ সুবিধায় অনেকটাই পিছিয়ে নারী ক্রিকেটাররা। তবে বিশ্বকাপে ভাল খেলতে পারলে ভাগ্য খুলতে পারে নারীদের। এমনটাই মনে করেন জাহানারা।

বিশ্বকাপে ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু হবে বাংলাদেশের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর