তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেছেন শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি খেলায় পারদর্শী হতে হবে। শৈশব এবং কৈশোর জীবনে, খেলাধুলার গুরুত্ব অনেক। খেলাধুলা ছাড়া শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে বিকাশ লাভ করতে পারে না।
খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না। এটি মানুষকে শারীরিক মানসিকভাবে বিকাশ লাভ করে সুনাগরিক করে তোলে। শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় পৃথিবীর বুকে বাংলাদেশকে তুলে ধরবে।
শনিবার রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয় মাঠে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে আয়োজিত ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইফুর রহমান বাছেদের সভাপতিত্তে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, পৌর মেয়র রুকনুজ্জামান রোকন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, অর্নাস কলেজ ছাত্র সংসদের ভিপি বজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী আসাদুজ্জামান বাবু প্রমুখ।
বার্তাবাজার/এমকে