বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরে একটি খবর দেখা যাচ্ছে। বলা হচ্ছে, ডেটল দিয়ে নিয়মিত হাত পরিষ্কার করলে করোনাভাইরাস ক্ষতি করতে পারে না। এও দাবি করা হচ্ছে, ডেটল করোনাভাইরাস মেরে ফেলতে পারে! কিন্তু বিজ্ঞানীরা বলছেন ভিন্ন কথা।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, চীন থেকে ছড়িয়ে পড়া রহস্যময় এই ভাইরাস ডেটলে দূর হওয়ার সম্ভাবনা থাকলেও মরার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ডেটলের বোতলে সম্প্রতি লেখা হচ্ছে, এটি হিউম্যান করোনাভাইরাস মারতে পারে।
স্বাস্থ্য সুরক্ষা ও মেডিসিনের অধ্যাপক পল হান্টার বলছেন, ‘ডেটলের সক্রিয় উপাদান হল ক্লোরোক্সিলেনল। যেটি জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। প্রাথমিকভাবে এটি বেশ কিছু ভাইরাস এবং ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। সেই হিসেবে মনে করা হচ্ছে করোনাভাইরাসের বিরুদ্ধেও এটি কাজ করতে পারে।’
‘ক্লোরোক্সিলেনল চামড়ার ওপরের অংশে ব্যবহার করা যায়। রক্তে মিশলে বিষের মতো ক্ষতি করতে পারে। অ্যারোসেলের মতোও ব্যবহার ঠিক নয়।’
মাইকেল হেড নামের আরেকজন গবেষক বলছেন, ‘ঠিকভাবে ব্যবহার করতে পারলে ডেটলের মতো আরও কয়েকটি পণ্যে করোনাভাইরাস দূর হতে পারে। তবে মরে না। ডেটলের বোতলে লেখা ‘হিউম্যান করোনাভাইরাস’ বলতে হয়তো সাধারণ কোল্ডকে বোঝানো হয়েছে।’
বার্তাবাজার/এমকে