জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ হতে আয়োজন করা হয় এক বিশাল শোভাযাত্রা ও আনন্দ র্যালি।
আজ শনিবার (০১ ফেব্রুয়ারী) বিকালে মহানগর আওয়ামীলীগ নেতা আতাউল্লাহ চৌধুরীর নেতৃত্বে উক্ত আনন্দ র্যালির আয়োজন করা হয়।
শত শত আওয়ামী নেতাকর্মীদের উপস্থিতি ও অংশগ্রহণে উক্ত র্যালি চট্টগ্রামের সিটি বালিকা স্কুল থেকে শুরু করে পুরো ৩০নং ওয়ার্ড প্রদক্ষিণ করে সদরঘাট থানার সামনে এসে শেষ হয়। পরে র্যালি পরবর্তী এক সভা অনুষ্ঠিত হয়।
মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন ৩০নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদকের জনাব ইবনে সালাউদ্দিন,সদরঘাট থানা আওয়ামীলীগ নেতা আবদুল মান্নান, মুজিবুল হক পেয়ারু, নায়ক পংকজ বৈদ্য সুজন, আব্দুল মতিন সরদার, আব্দুল মোমেন, সহ-সভাপতি মঞ্জুর খান, সাবেক ছাত্রনেতা আনিসুর রহমান, ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ, রানা বিশ্বাস এবং ওয়ার্ড সেচ্ছসেবকলীগের সভাপতি ওয়ারিশ আলী খান, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সোলাইমান, রানা বিশ্বাস, সাবেক ছাত্রনেতা তৈবুল ইসলাম তাপু, সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রাজীব হাসান রাজন সহ অসংখ্য নেতা কর্মী।
র্যালি পরবর্তী সমাবেশে বক্তারা বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ার লক্ষ্যে সুস্থ সুন্দর রাজনীতি ও গণসচেতনতার প্রয়োজনীয়তা আলেচনা করেন। সেই সাথে বঙ্গবন্ধুর জীবনাদর্শের বিস্তারিত আলোচনা করেন।
বার্তাবাজার/এমকে