বড়হাতিয়ায় বঙ্গবন্ধু নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মুজিব বর্ষ কে স্মরণীয় করে রাখতে বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ফয়সাল মোহাম্মদ ওরহান এর নেতৃত্বে আয়োজন করা হয় বঙ্গবন্ধু নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট। খেলায় বিভিন্ন এলাকার ১৬ টি টিম অংশ গ্রহণ করে।

শনিবার (০১ ফেব্রুয়ারি) রাতে দ্বিতীয় রাউন্ডের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক আহমদ আলী শেখ। বক্তব্যে তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়। মুজিব বর্ষ উপলক্ষে পৃথিবীর বিভিন্ন দেশ নানা প্রোগ্রাম আয়োজন করতেছে। এই মহান নেতার স্মরণে এমন টুর্নামেন্ট আয়োজন ইতিবাচক।

এই সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আবদুল করিম, আয়োজন কমিটির সদস্য মোহাম্মদ নাছির উদ্দীন, আবদুল আজিজ সহ প্রমুখ।

খেলায় প্রথম ম্যাচে এশাতুল উলুম ফাজিল মাদ্রাসা কে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করেন বড়হাতিয়া আলোড়ন পরিষদ। দ্বিতীয় ম্যাচে উত্তর মাল পুকুরিয়া একাদশ কে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করেন কিং ইলেভেন একাদশ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর