ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের আলোচিত কাউন্সিলর প্রার্থী ডেইজি সারোয়ার পরাজিত হয়েছেন।
জাতীয় পার্টি সমর্থিত কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সেন্টু ৬০৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রার্থী ডেইজি সারোয়ার পেয়েছেন ২০৯১ ভোট।
শনিবার রাতে উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম এই ফলাফল ঘোষণা করেন।
বার্তাবাজার/এমকে