বিএনপির হরতাল প্রতিহত করা হবে : হানিফ (ভিডিওসহ)

নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা হরতাল প্রতিহত করতে আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, পরাজয়ের গ্লানি থেকেই বিএনপির এই দৈন্যদশা।

বিএনপির হরতাল আহ্বান দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার সন্ধ্যায় দুই সিটি নির্বাচনের বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগের দুই মেয়র প্রাথী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী যথাক্রমে বিএনপির দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

এর আগে, দিনব্যাপী নানা ঘটনা, বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে শেষ হয় ভোট। তবে, কোথাও বড় ধরনের সংঘর্ষের হয়নি। ভোট শেষে নয়াপল্টনে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দিনব্যাপী ভোটে ভোটারদের অংশগ্রহণ ছিল কম। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন ভোটারের উপস্থিতি ৩০ শতাংশের নিচে হতে পারে।

বিএনপির হরতাল প্রতিহত করা হবে: হানিফ

বিএনপির হরতাল প্রতিহত করা হবে: হানিফ

Gepostet von Barta Bazar am Samstag, 1. Februar 2020

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর