সুষ্ঠু সুন্দর পরিবেশে আসন্ন এসএসসি পরীক্ষা ২০২০ ইংরেজি অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা সম্পর্কিত কিছু নিয়ম নীতি জারি করলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি)।
শনিবার সন্ধায় সিএমপি’র পক্ষ হতে গণমাধ্যমের এক বিজ্ঞপ্তীতে বলা হয়, আগামী ০৩ ফেব্রুয়ারী হতে ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অধীনে ২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি), বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২০ সালের দাখিল পরীক্ষা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে ২০২০ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা চট্টগ্রাম মহানগরী এলাকার নির্ধারিত কেন্দ্র সমূহে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা ও আইন-শৃঙ্খলা রক্ষা করা আবশ্যক।
পরীক্ষা চলাকালীন চট্টগ্রাম পরীক্ষা কেন্দ্রের ২০০ গজ পরিধির মধ্যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পূর্ব হতে পরীক্ষা শেষে পরবর্তী এক ঘন্টা পর্যন্ত অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর প্রভৃতি বহন, উচ্চস্বরে চিৎকার, হৈচৈ, গান-বাজনা, মাইক্রোফোন, লাউড স্পীকার বা অন্য কোন শব্দ উৎপাদনকারী যন্ত্র ব্যবহার সহ বহিরাগত ও অননুমোদিত ব্যক্তিবর্গের প্রবেশ নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।
তবে পরীক্ষার সহিত সংশ্লিষ্ট ও নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং তদুপলক্ষে সরকারী দায়িত্ব পালনরত কর্মকর্তা/কর্মচারীবৃন্দ এ নিষেধাজ্ঞার বর্হিভূত থাকবে।
উল্লেখ্য, ১৯৭৮ সালের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ এর ২৯, ৩০ ও ৩৩ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে আমেনা বেগম, বিপিএম, পুলিশ কমিশনার (সাময়িক দায়িত্বে), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ উপরোক্ত বিধিনিষেধ জারি করেন।
‘এসএসসি পরীক্ষা ২০২০ ইংরেজি’ কেন্দ্র/ভেন্যুর নাম-
১. চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম, ২. রেলওয়ে পাবলিক হাই স্কুল, পলোগ্রাউন্ড, চট্টগ্রাম, ৩. টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়, ৪. আগ্রাবাদ সরকারি কলোনী উচ্চ বিদ্যালয়(বালিকা শাখা), আগ্রাবাদ, ৫. আগ্রাবাদ সরকারি কলোনী উচ্চ বিদ্যালয়(বালক শাখা), আগ্রাবাদ, ৬. আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, ডবলমুরিং, ৭. গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়, হালিশহর, ৮. সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ৯. হাতেখড়ি স্কুল এন্ড কলেজ, আগ্রাবাদ, ১০. সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়, জিপিও, কোতোয়ালী, ১১. মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ, সদর, চট্টগ্রাম, ১২. ডাঃ খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সদর, ১৩. চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, ১৪. কাজেম আলী উচ্চ বিদ্যালয়, ১৫. বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ১৬. মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চ বিদ্যালয়, সদর, ১৭. নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, ১৮. চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উইমেন কলেজ রোড, ১৯. চট্টগ্রাম পুলিশ ইনস্টিটিউশন, দামপাড়া, ২০. নৌবাহিনী উচ্চ বিদ্যালয়, ইপিজেড, বন্দর, ২১. ওয়াজেদিয়া উচ্চ বিদ্যালয়, পাঁচলাইশ, ২২. অঙ্কুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়, ২৩. বাকলিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বাকলিয়া, ২৪. চান্দগাঁও এনএমসি উচ্চ বিদ্যালয়, চান্দগাঁও, চট্টগ্রাম, ২৫. নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, চান্দগাঁও, ২৬. দিলোয়ারা জাহান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ, ২৭. এ. এল. খান উচ্চ বিদ্যালয়, মোহরা, চান্দগাঁও, ২৮. চট্টগ্রাম সেনানিবাস উচ্চ বিদ্যালয়, সেনানিবাস, ২৯. চট্টগ্রাম পাবলিক স্কুল এন্ড কলেজ, সেনানিবাস, ৩০. চট্টগ্রাম মডেল স্কুল এন্ড কলেজ, ৩১. শেরশাহ কলোনী ডাঃ মাজহারুল হক হাই স্কুল, বায়েজীদ, ৩২. পতেঙ্গা উচ্চ বিদ্যালয়, পতেঙ্গা, ৩৩. পতেঙ্গা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, পতেঙ্গা, ৩৪. বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, পাহাড়তলী, ৩৫. পিএইচ আমিন একাডেমী, কাস্টম একাডেমী, ৩৬. কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়, ৩৭. উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তাফা হাকিম উচ্চ বিদ্যালয়, ৩৮. পশ্চিম পটিয়া এ. জে. চৌধুরী উচ্চ বিদ্যালয়, কর্ণফুলী, ৩৯. দৌলতপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়, কর্ণফুলী, চট্টগ্রাম
দাখিল পরীক্ষা কেন্দ্র সমূহের নাম-
১.দারুল উলুম আলিয়া মাদ্রাসা, ২. ছোবহানিয়া আলীয়া মাদ্রাসা, ৩. জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসা, ৪. ওয়াজেদীয়া কামিল মাদ্রাসা ৫. আহসানুল উলুম গাউছিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, ৬. পাহাড়তলী নেছারিয়া কামিল মাদ্রাসা, ৭. ফয়জুল বারী ফাজিল মাদ্রাসা, কর্ণফুলী থানা, চট্টগ্রাম।
এস.এস.সি (ভোকেশনাল) পরীক্ষা কেন্দ্র/ভেন্যু সমূহের নাম-
১. বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, নাসিরাবাদ, চট্টগ্রাম, ২. মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নাসিরাবাদ, চট্টগ্রাম, ৩. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, আমিন জুট মিল কলোনী, বায়েজিদ, চট্টগ্রাম।
উল্লিখিত আদেশ আগামী ০৩ ফেব্রুয়ারী হতে ২৭ ফেব্রুয়ারী ২০২০ ইংরেজি পর্যন্ত সকাল ০৯.০০ ঘটিকা হতে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত উপরোক্ত পরীক্ষা কেন্দ্র সমূহে বলবৎ থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
বার্তাবাজার/এমকে