পল্লবীতে গোলাগুলি, বোমা নিক্ষেপ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডে বোমা নিক্ষেপ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার রাত পৌনে ৮টার দিকে পল্লবী থানার বি-ব্লক আনন্দ নিকেতন স্কুল কেন্দ্রে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত আব্দুর রউফ নান্নুকে বিজয়ী ঘোষণার দাবিতে তার সমর্থকরা (ঠেলাগাড়ি) পল্লবী থানার বি-ব্লক আনন্দ নিকেতন স্কুল কেন্দ্রটি চারপাশ থেকে ঘিরে রাখে।

পরে নান্নুর সমর্থকরা কয়েকটি কেন্দ্রে হামলা চালায় এবং কেন্দ্রের প্রিসাডিং অফিসারসহ অন্যদের অবরুদ্ধ করে রাখে। ওই ওয়ার্ডের বাউনিয়া বাধ এলাকায় বোমা নিক্ষেপ ও গোলাগুলি চলছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর