আগামীকাল হরতালের ডাক বিএনপির (ভিডিওসহ)

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে হরতাল ডেকেছে বিএনপি। আগামীকাল রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে দলটি।

ভোট শেষে শনিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের নামে ডিজিটাল ভোট কারচুপি ও প্রহসন হয়েছে। প্রতিটি কেন্দ্রের সামনে আওয়ামী লীগের শতশত নেতাকর্মী অবস্থান করেছিল। আমরা এই নির্বাচন ঘৃনাভরে প্রত্যাখ্যান করছি। এই প্রহসনের নির্বাচনের প্রতিবাদে রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।

নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে কাল সকাল-সন্ধা হরতালের ডাক বিএনপি’র

নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে কাল সকাল-সন্ধা হরতালের ডাক বিএনপি’র

Gepostet von Barta Bazar am Samstag, 1. Februar 2020

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর