চট্টগ্রামে ১০০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ(ডিবি/উত্তর)। আজ শনিবার (১ ফেব্রুয়ারী) নগরীর কোতোয়ালি থানাধীন টাইগার পাস মোড় সংলগ্ন মুক্তিযোদ্ধা কলোনি হতে মোহাম্মদ মোজাম্মেল হোসেন(৩২) নামে এক যুবককে ১০০০ পিস ইয়াবা সহ আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর বিভাগ)।
জানা যায়, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক জনাব দেব প্রিয় দাশ এর নেতৃত্বে টিম-২ এর সদস্যগন গোপন সংবাদের ভিত্তিতে ০১ ফেব্রুয়ারী বেলা ১২.২০ মিনিটে চট্টগ্রামের সিএমপি কোতোয়ালী থানাধীন টাইগার পাস মোড় রেলওয়ে মুক্তিযোদ্ধা কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে ১০০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ মোজাম্মেল হোসেন(৩২) নামের একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বার্তাবাজার/এমকে