ঢাকার ধামরাইয়ে একটি বালুবাহী ট্রাকের চাপায় মাসুদ রানা (১৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় ধামরাইয়ের কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের কাওয়ালী পাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে ঘাতক ট্রাকটি জব্দ করে এর চালক জহিরুল ইসলাম কে আটক করেছে পুলিশ।
নিহত মাসুদ ধামরাইয়ের জালসা পশ্চিম পাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। সে প্রিন্সিপাল হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার বিকালে স্কুল ছুটি শেষে বাসায় ফেরার জন্য স্কুলের সামনে গাড়ির অপেক্ষা করছিল মাসুদ। এ সময় কালামপুরগামী একটি বালু বোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
এব্যাপারে, ধামরাই কাওয়ালী পাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ আবু সাঈদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনায় ধামরাই থানায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/এমকে