পুলিশের সোর্স পরিচয়ধারী কেরানী গ্রেফতার, জেল হাজতে প্রেরণ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে শ্রমিক ও পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় আসামিদের নাম বাদ দেয়ার পাশাপাশি নিজেকে পুলিশের সোর্স পরিচয়ধারী সফিকুল আলম কেরানীকে গ্রেফতার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

পঞ্চগড় পুলিশ সুপারের নেতৃত্বে শুক্রবার (৩১ জানুয়ারি) দিনগত রাতে তাকে গ্রেফতার করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। পরে শনিবার (০১ ফেব্রুয়ারি) সকল আইনি প্রকৃয়া শেষে বিকেলে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু সাঈদ চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজে জানান, পুলিশের সোর্স পরিচয়ে গুজব ছড়ানোর সন্দেহে সফিউল আলম কেরানীকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি (রোববার) মাটি খনন করে পাথর উত্তোলনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। এসময় ভজনপুরে পুলিশ ওও শ্রমিকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। যাতে একজন নিহতসহ শ্রমিক, র‍্যাব ও পুলিশ আহত হয়।

আর এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানা পুলিশ কিছু লোকের নাম এজাহার ভুক্ত করে অজ্ঞাত ৫ হাজার জনকে আসামী করে মামলা দায়ের করেছে। এর মধ্যে একটি হত্যা মামলা এবং অপরটি সরকারি কাজে বাধা প্রয়োগের অভিযোগে মামলা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর