অনেক ভোটার বাড়ি চলে গেছে, তাই উপস্থিতি কম : আমু

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, ভোটের দিন পরিবর্তন ও পর পর কয়েক দিন বন্ধ থাকার কারণে অনেক ভোটার বাড়ি চলে গেছেন। তার জন্য হয়তো তারা আসতে পারেননি। এ ছাড়া যানবাহনের যেহেতু অসুবিধা ছিল। আমাদের ধারণা এ কারণে হয়তো তারা আসতে পারেননি।

আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আমু বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা অনেক অভিযোগ করেছিল, অনেক কাল্পনিক কথা বলেছিল। কিন্তু আজ প্রমাণিত হয়েছে যে, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পেরেছে।

ইভিএমের মাধ্যমে কোনো কারচুপি হয়নি উল্লেখ করে তিনি বলেন, আজ প্রমাণিত হলো ইভিএমে সুষ্ঠু ভোট সম্ভব। ইভিএম সম্পর্কে যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছিল, আজকে অংশগ্রহণ করার মাধ্যমে সে আতঙ্ক দূর হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও সংসদ সদস্য মোফাজ্জল হোসেন মায়াসহ প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর