রাঙ্গামাটিতে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

শনিবার (১ ফেব্রুয়ারি) রাঙামাটি জেলার কোতোয়ালি থানাধীন ভেদভেদী পশ্চিম মুসলিমপাড়া এলাকা থেকে ৩৮০ রাউন্ড ৭.৬৫ এমএম পিস্তলের গুলি, ৫ রাউন্ড শটগানের গুলি ও ১০৯টি সীসাবলসহ মোহাম্মদ হোসেন (৫৪) ও মমতাজ আহমেদ(৬০) নামে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ এর একটি দল।

র‌্যাবের অধিনায়ক মোঃ মাহমুদুল হাসান মামুন জানান, রাঙ্গামাটি বাস স্ট্যান্ড হতে চট্টগ্রামে অস্ত্র বিক্রির উদ্দেশ্যে একটি দল আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে র‍্যাব-৭ এর কর্মকর্তাবৃন্দ। চেকপোস্ট বরাবর একটি প্রাইভেটকার তল্লাশি চালানোর সময় আটককৃতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে তাদের হাতে থাকা শপিং ব্যাগে থেকে ৩৮০ রাউন্ড ৭.৬৫ এমএম পিস্তলের গুলি, ৫ রাউন্ড শটগানের গুলি এবং ১০৯টি সীসাবল উদ্ধারসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রাঙ্গামাটি জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মাহমুদুল হাসান মামুন।

এছাড়া র‌্যাবের দাবি, রাঙ্গামাটি জেলার বিভিন্ন পাহাড়ি এলাকার বিভিন্ন সন্ত্রাসীবাহিনীর সাথে দীর্ঘ দিন যাবত তারা অস্ত্র ব্যবসা করে আসছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর