গত ১০০ বছরেও এমন সুষ্ঠু নির্বাচন হয়নি : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশনে শনিবার যেমন নির্বাচন হল, গত ১০০ বছরে এমন ‘অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ’ নির্বাচন হয়নি।

শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকায় বিএনপিকে ধন্যবাদ দিয়ে হানিফ বলেন, ‘মির্জা ফখরুল যেসব অভিযোগ করেছেন সেগুলো আগেই লিখে রেখেছিলেন।’

সব অভিযোগকে তিনি নির্লজ্জ মিথ্যাচার বলে দাবি করেন।

‘ইভিএমে ধানের শীষ প্রতীক ছিল না,’ এমন অভিযোগকে ‘হাস্যকর’ মন্তব্য করে হানিফ বলেন, ‘কোথাও এই অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।’

ভোট কম পড়ার কারণ হিসেবে হানিফ বলেন, ‘সরকারি ছুটি এবং গণপরিবহন বন্ধ থাকায় অনেক ভোটার ভোট দিতে আগ্রহ প্রকাশ করেনি। এ কারণে প্রত্যাশার চেয়ে কম ভোট হয়েছে।’

প্রধানমন্ত্রী ভোট দিতে গিয়ে কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি বলেও মন্তব্য করেন তিনি।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর