পারিবারিক কলহের জের ধরে বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্যম বাউশিয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে মোশারফ হোসেনের বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর ও লুট করে।

এ সময় বাধা দিতে গিয়ে মোসা: আছিয়া বেগম(৫৫), মরিয়ম বেগম(২৬), মাহিদুল(৪) আহত হয়।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে বাউশিয়া ইউনিয়নে মধ্যম বাউশিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে আহত মরিয়ম বেগম ঘটনার পরের দিন শনিবার সকালে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাউশিয়া ইউনিয়নের মধ্যম বাউশিয়া গ্রামের মৃত শফিকুল ইলামের সন্তানদের সাথে মোশারফ হোসেনের পারিবারিক বিরোধ চলছিল বেশ কিছু দিন ধরে। এ বিরোধের জের ধরে শুক্রবার (৩১জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষ আলআমিন চৌধুরী(৩২) আলম চৌধুরী (৩৮), কাউসার (৩০) খায়রুল (২৭), রুমা বেগম (২৯) ও মীমের নেতৃত্বে একদল সশস্ত্র লোক অতর্কিতে এসে হামলা চালিয়ে, মটর সাইকেল, বসত ঘরের বেড়া দরজা জানালা ভেঙ্গে তছনছ করে দেয়। এসময় মরিয়ম বেগমের মা” আছিয়া বেগম বাঁধা দিতে গেলে আল-আমিন তার লোকজন আছিয়া বেগম, মরিয়ম বেগম ও মাহিদুল কে পিটিয়ে গুরুতর আহত করে।

আহত ব্যক্তিদের আত্মচিৎকারে আপপাশের লোকজন এগিয়ে আসলে আল-আমিনের লোকজন বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে গ্রামবাসি জখম অবস্থায় আছিয়া বেগম, মরিয়ম বেগম ও মাহিদুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। গুরুতর আহত আছিয়া বেগম গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এবিষয়ে গজারিয়া থানার এসআই মোয়াজ্জেম হোসেন মুঠোফোনে জানান, অভিযোগ হয়েছে, তদন্তের সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর