মুন্সীগঞ্জ শ্রীনগরে সমষপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এস. এস. সি. শিক্ষার্থীদের – ২০২০ এর বিদায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুর ১টায় সময় প্রতিষ্ঠানে উঠানে এই বিদায় মিলাদ আয়োজন করা হয়। উক্ত বিদ্যালয়ে সভাপতি জনাব মোঃ ফজলুল হক (হান্নু) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এর, অধ্যক্ষ ডাঃ এ.কে.এম. আমিনুল হক (বরুন), বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি ফয়েজুল্লা খান জিবন।
এ ছাড়া আর উপস্তিত ছিলেন সমষপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার সরকার, সমষপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আব্দুল রহিম সরকার, সহকারী প্রধান শিক্ষক মহিউদ্দিন মিয়া, অবিভাবক ও শিক্ষার্থীরা।
বার্তাবাজার/এমকে