ঢাকার সাভারের কাউন্দিয়া ইউনিয়নে ২০১৮-১৯ ইং অর্থবছরে ভূমি হস্তান্তর কর (১%) ও এলজিএসপি-৩ এর অর্থে বিভিন্ন প্রকল্পে ৫৭ লক্ষ ৮৮ হাজার ৬ শত ৪০ টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। কাউন্দিয়া ইউনিয়নের সচিবের নিকট তথ্য অধিকার আইনে এসংক্রান্ত তথ্য চেয়ে প্রাপ্ত তথ্যের সরেজমিন অনুসন্ধানে গিয়ে বিষয়টি জানা যায়।
২০১৮-১৯ ইং অর্থবছরের ভূমি হস্তান্তর কর (১%) এর মোট বরাদ্দের পরিমান ছিলো ৩১ লক্ষ ৯২ হাজার ১ শত টাকা। এই বরাদ্দের বিপরীতে উক্ত অর্থবছরে বিভিন্ন প্রকল্পে মোট ২৯ লক্ষ ৬৭ হাজার ৬ শত টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়।
প্রকল্পগুলো হলো- সিংগাসার আলী আহম্মদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবমারসিপল পাম্প স্থাপন (১,২০,০০০ টাকা), সিংগাসার বালা চান্দের দোকান হতে জয়নালের বাড়ীর রাস্তা সংস্কার ও সি.সি দ্বারা উন্নয়ন (১,০০,০০০ টাকা), বাগিচারটেক মোঃ আলমের বাড়ির সামনে থেকে মান্নান মিস্ত্রীর বাড়ির রাস্তা মাটি ভরাট, ইট সলিং ও সি.সি দ্বারা উন্নয়ন (২,০০,০০০ টাকা), গংগানাথপুর আশিকের জুয়েলারী দোকান হতে মুখলেছের দোকান এর রাস্তা সংস্কার ও ড্রেণসহ সি.সি দ্বারা উন্নয়ন (২,০০,০০০ টাকা), কাউন্দিয়া মধ্যপাড়া জামে মসজিদের অযুখানা সংস্কার (১,০০,০০০ টাকা), বাঘসাত্রা ইদ্রিস আলীর বাড়ি হতে উজ্জলের বাড়ির রাস্তা ড্রেণসহ সি.সি দ্বারা উন্নয়ন (২,০০,০০০ টাকা), বাঘসাত্রা দেলোয়ারের বাড়ি হতে মোতালেবের বাড়ির রাস্তা ড্রেণসহ সি.সি দ্বারা উন্নয়ন (২,০০,০০০ টাকা), বাঘসাত্রা কালু মিয়ার বাড়ি হতে রুহুল আমীনের বাড়ির রাস্তা ড্রেণসহ সি.সি দ্বারা উন্নয়ন (২,০০,০০০ টাকা), কুমার বাড়ি রেহানার বাড়ি হতে রুবেলের বাড়ির রাস্তা সি.সি দ্বারা উন্নয়ন (১,০০,০০০ টাকা), মোহনপুর হুমায়ুন মিয়ার বাড়ি হতে হোসেন মিয়ার বাড়ির রাস্তা মাটি ভরাট ও ইট সলিং দ্বারা উন্নয়ন (২,০০,০০০ টাকা), বৈরাগী বাড়ি মান্নান মিস্ত্রীর বাড়ির রাস্তা হতে মালেকের বাড়ির সামনে দিয়ে নুর আমিনের বাড়ির রাস্তা ড্রেণ ও মাটি ভরাট (১,০০,০০০ টাকা), ঘাসিরদিয়া আমজাদের বাড়ি হতে বাগিচারটেক হযরত আলীর বাড়ির রাস্তা মাটি ভরাট ও ইট সলিং দ্বারা উন্নয়ন (২,০০,০০০ টাকা), পাহাড়িয়া বাড়ি অজলের বাড়ি হতে আফতাবের বাড়ির রাস্তা সি.সি দ্বারা উন্নয়ন (১,০০,০০০ টাকা), মেলারটেক নয়া মিয়ার বাড়ি হতে সামসুলের বাড়ির রাস্তা ড্রেণসহ সি.সি দ্বারা উন্নয়ন (১,০০,০০০ টাকা), দক্ষিণ কাউন্দিয়া হাজী আব্দুল রশিদ বেপারির বাড়ি হতে মোঃ রাজ্জাক সাহেবের বাড়ি পর্যন্ত রাস্তা ড্রেণসহ সি.সি দ্বারা উন্নয়ন (১,০০,০০০ টাকা), দক্ষিণ কাউন্দিয়া মোঃ হালিম কসাইয়ের বাড়ি হতে হাজী মোঃ মোতালেব সাহেবের বাড়ি পর্যন্ত রাস্তা ড্রেণসহ সি.সি দ্বারা উন্নয়ন (১,৭৫,০০০ টাকা), সিংগাসার নয়াপাড়া ঘাটলা সংস্কার (১,০০,০০০ টাকা), সিংগাসার আলী আহাম্মদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট দ্বারা উন্নয়ন (১,০০,০০০ টাকা), সিংগাসার আলী আহাম্মদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন সংস্কার (১,২০,০০০ টাকা), পাঁচকানী অস্থায়ী পুলিশ ক্যাম্প ভবন ও বাথরুম সংস্কার এবং রান্না ঘর তৈরী (১,২৫,০০০ টাকা), বাগিচারটেক মন্দিরে সাবমারসিবল পাম্প স্থাপন (১,০০,০০০ টাকা), মাঝিরদিয়া মন্দিরে সাবমারসিবল পাম্প স্থাপন (১,০০,০০০ টাকা), গংগানাথপুর কফুর বাড়ি হতে আমিনের দোকান পর্যন্ত রাস্তা মাটি ভরাট, ড্রেণসহ সি.সি দ্বারা উন্নয়ন (২,০০,০০০ টাকা), কর্মচারীদের বেতন ও উৎসব বোনাস (৯২,০০০ টাকা), কাউন্দিয়া ইউনিয়ন পরিষদে ২টি স্টিলের আলমারি ও প্রয়োজনীয় সংখ্যক চেয়ার ক্রয় (১,০০,০০০ টাকা), গোয়াল বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট ও ড্রেণ সংস্কার (৬০,০০০ টাকা) এবং গ্রাম পুলিশের যাতায়াত ভাতা (১৫,৬০০ টাকা)।
এদিকে, এই ইউনিয়নে ২০১৮-১৯ ইং অর্থবছরের এলজিএসপি-৩ এর অর্থ দ্বারা নিম্নোক্ত প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছেঃ-
(১) মোবাইল ক্রয় ও সক্ষমতা বৃদ্ধি তে বরাদ্দকৃত ১ লক্ষ টাকার বিপরীতে আংশিক বাস্তবায়িত হয়েছে।
(২) পাঁচকানী হিন্দু অজিদের বাড়ির কোনা হতে বাবুলের বাড়ি ভায়া আঃ রউফের বাড়ি ভায়া গফুর ড্রাইভারের বাড়ি পর্যন্ত রাস্তা ড্রেণসহ সি.সি দ্বারা উন্নয়ন কাজ ৫,০০,০৪০ টাকায় বাস্তবায়িত হয়েছে।
(৩) গংগানাথপুর মুজাম্মেলের বাড়ি হতে আমজাদ চেয়ারম্যানের বাড়ি হয়ে আরব আলীর বাড়ি ভায়া আমির হোসেনের বাড়ি ভায়া ঈদগাঁ মাঠ পর্যন্ত রাস্তা ড্রেণসহ সি.সি দ্বারা উন্নয়ন কাজটি বরাদ্দের ৬,০১,০০০ টাকায় বাস্তবায়িত হয়।
(৪) কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় ডিজিটালাইজড করণ প্রকল্পটি বরাদ্দের ৫,০০,০০০ টাকায় বাস্তবায়িত হয়।
এব্যাপারে কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আতিকুর রহমান খাঁন শান্ত জানান, ২০১৮-১৯ অর্থবছরে আমার ইউনিয়নে ভূমি হস্তান্তর কর (১%) ও এলজিএসপি-৩ এ বিভিন্ন প্রকল্পে ৫৭ লক্ষাধিক টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছি। এতে ইউনিয়নের সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধান সহ গ্রামীন অবকাঠামোরও অনেক উন্নয়ন হয়েছে।
বার্তাবাজার/এমকে