এমপি আতাউর রহমান খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

হঠাৎ অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আমনের এমপি আতাউর রহমান খান। তিনি শুক্রবার বিকেল ৩ টার দিকে ঘাটাইল সদর থেকে ১৫ কি.মি. পশ্চিমে পাঁচটিকরি নামক স্থানে আমিনুর রহমান খান বাপ্পি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে যান।

অনুষ্ঠান স্থলে পৌছে গাড়ি থেকে নামার সময় তিনি হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। পরে দ্রুত তাকে প্রথমে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয় বলে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। এদিকে এমপি‘র আশু সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার স্বজনরা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর