ঈশ্বরগঞ্জে সততা স্টোরের উদ্বোধন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের একটি বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার রাজিবপুর আপ্তাপ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকিরে হোসেন।

দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ সমন্বিত কার্যালয় কর্তৃক সততা স্টোর নির্মাণের বিদ্যালয় কর্তৃপক্ষকে ৩০ টাকা প্রদান করে। সেই টাকায় একটি সততা স্টোর করা হয় বিদ্যালয়ে। শনিবার সততা স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।

পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাকদের নিয়ে সমাবেশে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা এবিএম আজহারুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি একেএম মুদাব্বিরুল ইসলাম, প্রধান শিক্ষক উমর ফারুক আকন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাশিদা খাতুন, সাধারণ সম্পাদক মায়া রানী সরকার প্রমুখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর