তীব্র শৈত্য প্রবাহে উত্তরের জেলা লালমনিরহাটের মানুষেরা রয়েছে ঠান্ডায় জর্জরিত হয়ে। এই শীতার্ত মানুষদের মাঝে আজ জেলার আদিতমারী উপজেলার সরকারি আদিতমারী গিরিজা সঙ্কর উচ্চ ও কলেজ বিদ্যালয়ে ঢাকাস্থ আদিতমারী ছাত্রকল্যাণ সমিতি এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষদের মাঝে বিতরণ করা হয় এই শীতবস্ত্র।
এসময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মোঃ নূর হোসেন(প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ), সভাপতি গোলাম রাইসুল ইসলাম রনিসহ সভাপতি নাঈমুল ইসলাম নাঈম, সাধারণ সম্পাদক কৃষ্ণ কমল, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পাঠাগার সম্পাদক আজিজুল হক সহ কমিটির অন্যান্য সদস্যরা।
বার্তাবাজার/এমকে