ইভটিজিং ও বাল্য বিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে রূপগঞ্জ ওসির মতবিনিময়

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইভটিজিং ও বাল্য বিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে রূপগঞ্জ ওসি মাহমুদুল হাসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান, মোজাম্মেল হক, ফয়সাল সাদেক, হাবিবুর রহমান, শাহিদা প্রমূখ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের রাস্তাঘাটে কোন বখাটে উত্তক্ত্য করলে পুলিশকে জানাবে। পুলিশ বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে। এছাড়া কোথাও বাল্য বিয়ে হলে আমাদের জানাবে অথবা ৯৯৯ নাম্বারে ফোন দিবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর