সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য ইসিকে ধন্যবাদ জানালেন তাপস

ঢাকা দক্ষিণের আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য তিনি ইসিকে ধন্যবাদ জানান।

বিকালে গ্রীনরোডের নির্বাচনী কার্যালয়ে ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। এসময়, নির্বাচনে সব মিলিয়ে ৪০ শতাংশের মত ভোট পড়েছে উল্লেখ করে তাপস বলেন, স্থানীয় নির্বাচন হওয়াতে ভোটার উপস্থিতি কম। আবার অনেকেই ছুটি পেয়ে ঢাকার বাইরে চলে গেছেন।

বিএনপির উদ্দেশে তিনি আরও বলেন, আমি এটুকু বলতে পারি তাদের ঝুড়ি অভিযোগে ভরে গেছে। কারণ নির্বাচন যে দিন থেকে আরম্ভ হয়েছে সে দিন থেকেই অভিযোগ আর অভিযোগ করে যাচ্ছেন, উনারা সহিংস ঘটনা ঘটালেন, আমাদের দুই জন কাউন্সিলারের উপর আক্রমণ করলেন, তারা নিজেরাই ঘটনা ঘটিয়ে বিভিন্ন অভিযোগ করে চলেছেন, আবার এখনও করছেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর