তাপসের হতাশা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট পড়ার হার নিয়ে হতাশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

শনিবার দুপুরে রাজধানীর গ্রীনরোডে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।

তাপস বলেন, আমি আশা করেছিলাম ভোটার উপস্থিতি এবং ভোট পড়ার হার অন্তত ৬০ শতাংশ হবে। সেখানে এখন পর্যন্ত ভোটারদের যা উপস্থিতি তাতে ৫০ শতাংশ ভোট পড়বে কি না সন্দেহ।’

তিনি বলেন, শেষ মুহূর্তে ভোটার উপস্থিতি বাড়বে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন শেখ তাপস।

শেখ তাপস বলেন, ‘তাদের সাংগঠনিক ব্যর্থতার কারণে সব জায়গায় হয়তো এজেন্ট দিতে পারেনি। কেন্দ্র দখলসহ তারা যেসব অভিযোগ করছে সেগুলো সত্য নয়। এসব অভিযোগ অমূলক।’-মানবকণ্ঠ

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর