শেরপুর উপজেলা কাঁচামাল ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা

বগুড়ার শেরপুর উপজেলা কাঁচামাল ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা ১ ফেব্রুয়ারি শনিবার ১২ টার দিকে শেরপুর নবমী সিনেমা হল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর উপজেলা কাঁচামাল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আমিনুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শেরপুর পৌরসভার মেয়র ও শেরপুর উপজেলা কাঁচামাল ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্ঠা আলহাজ¦ জানে আলম খোকা।

শেরপুর উপজেলা কাঁচামাল ব্যবসায়ী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ মোখলেছুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র-১ নাজমুল আলম খোকন, উপজেলা আ:লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাবেক শেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান মিলন, কুসুম্বী ইউনিয়নে চেয়ারম্যান শাহ আলম পান্না, জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি। এছাড়াও উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা কাঁচামাল ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা আব্দুল হান্নান, সাবেক কোষাধ্যক্ষ চাইনিস নুরু, শেরপুর উপজেলা কাঁচামাল ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, এরশাদ আলী, মেহেদী হাসান আনিছ, রিয়াজ উদ্দিন, সুলতান মাহমুদ, আ: মজিদ, গিয়াস উদ্দিন, কৃষ্ণা রানী দেবনাথ, নজরুল ইসলাম প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর