রাঙ্গাবালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। ইউনিক ডায়াগনস্টিকের আয়োজনে শুক্রবার বড়বাইশদিয়া এ.হাকিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যম্প করা হয়। এতে ১৭০ জন রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেছেন, গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.সুব্রত দে ও ইউনিক ডায়গনস্টিকের মেডিকেল অফিসার ডা.প্রদীপন কুমার মন্ডল। বড়বাইশদিয়া এ.হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো.ফরহাদ হোসেনের সহযোগীতায় মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ইউনিক ডায়াগনস্টিকের ব্যবস্থাপনা পরিচালক ও রাঙ্গাবালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো.জোবায়ের হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রাঙ্গাবালী উপজেলার প্রবীন সাংবাদিক ও দৈনিক সংবাদের রিপোর্টার আলহাজ¦ হাফিজুর রহমান, রাঙ্গাবালী প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের রিপোর্টার জাবির হোসেন, রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিমেল মাহমুদ, সাংবাদিক আব্দুর রহিম গাজী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর