ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা থেকে শুরু করে এখন পর্যন্ত কিছু ঘটনা ঘটেছে সত্যি বলে জানিয়েছেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে সার্বিক বিবেচনায় ঢাকা শহর পৃথিবীর বড় শহর, এখানে ৫৪ লাখ ভোটার। এই শহরে নির্বাচনী আমেজ ছিল প্রচারণার সময় থেকেই। এখন পর্যন্ত মানুষ উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করছে। আমি মনে করি, অতীতের যে কোনো সময়ের তুলনায় নির্বাচনী পরিবেশ ভালো।
শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা যদি কলকাতা সিটি করপোরেশনের নির্বাচনের দিকে তাকাই এবং ভারতের অন্যান্য স্থানীয় নির্বাচনের দিকে তাকাই, সেই বিচারে ঢাকার সিটি করপোরেশনের নির্বাচন অনেক সুন্দর পরিবেশে হচ্ছে।
বার্তাবাজার/কে.জে.পি