ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন। ঢাকা দক্ষিণের একটি কেন্দ্র পরিদর্শন শেষে ইশরাক হোসাইন বলেন, “আমরা এখানে আসার পর ভোটার তো দূরের কথা একটি কাকপক্ষীও পাই নি।
ইভিএমে ধানের শীষ মার্কা উঠছে না দাবি করে ইশরাক বলেন, আমরা চারটা কেন্দ্রে অভিযোগ পেয়েছি, ইভিএমে ধানের শীষ মার্কাই উঠছে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইশরাক বলেন, বিষয়টি (ইভিএমে ধানের শীষ না ওঠা) পর্যবেক্ষণ করতে পারি নি। প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তারা বিষয়টি অস্বীকার করছেন। তারা খাওয়া-দাওয়া নিয়ে ব্যস্ত।
তিনি বলেন, অনেক কেন্দ্র পরিদর্শন করেছি। সব কেন্দ্রে একই অবস্থা। ভোটার নেই তবুও তারা বলছে- ভোট হচ্ছে। অনেক জায়গায় পোলিং এজেন্টদের বের করে দেয়া হচ্ছে।
বার্তা বাজার / ডব্লিও.এস