শারীরিকভাবে লাঞ্ছনার শিকার নারী এজেন্টরা

সকাল থেকেই মিতালী বিদ্যাপিঠ স্কুলের সকল কেন্দ্র দখলে নিয়ে নেয় সরকার দলীয় কাউন্সিলর প্রাথী আবুল কালাম আজাদের সমর্থকরা। এসময় তারা বিএনিপির সকল এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়। নারী এজেন্টদের শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগ পাওয়া যায়।

খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির মেয়র প্রাথী ইশরাক স্বামীবাগে ছুটে এলেও পরিস্থিতি অনুকূলে না থাকায় কেন্দ্রে প্রবেশ না করেই ফিরে গেছেন।

এসময় ৪০নং ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী মকবুল হোসেন খান টিপু বলেন, সকাল থেকে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মী ভোটারদের মারধর করে কেন্দ্রের কাছে ভিতরে ঢুকতে দিচ্ছে না। যারা ঢুকছে তাদের ফিঙ্গার প্রিন্ট নিয়ে বের করে দিচ্ছে। কেন্দ্র থেকে বেরিয়ে খলিল নামের এক ভোটারও ভোট দিতে না পারার কথা জানান।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর