এবার আমেরিকায় ভাইরাস, আক্রান্ত দেড় কোটি!

বিশ্বব্যাপী এখন এক আতঙ্কের নাম নভেল করোনাভাইরাস। এই ভাইরাসের প্রাদুর্ভাব মূলত চীনে হলেও এখন সারাবিশ্বেই তা ছড়িয়ে পড়ছে। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে এই ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। এখন চীনের প্রায় সর্বত্রই ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।

এদিকে, হুবেই প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার আরও ৪২ জনের মৃত্যু হয়েছে, যার ফলে ভাইরাসটির কেন্দ্রস্থল উহান শহরে মৃতের সংখ্যা ২০৪ জনে দাঁড়িয়েছে। গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২০টির মতো দেশে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস।

তবে গোটা বিশ্ব যখন মরণঘাতী করোনাভাইরাস আতঙ্কে ভুগছে, তখন আমেরিকায় ছড়িয়ে পড়েছে নতুন একটি মারাত্মক ভাইরাস। যুক্তরাষ্ট্রে কেবল এক মৌসুমে এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৮,২০০ জন। আক্রান্ত হয়েছে দেড় কোটি মানুষ।

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এ খবর প্রকাশ করেছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, এটি নতুন কোনও মহামারী নয়। এটি ইনফ্লুয়েঞ্জা বা ভাইরাস-ঘটিত একধরনের সংক্রামক সর্দিজ্বর।

যুক্তরাষ্ট্রের জাতীয় এলার্জিক ও সংক্রামক রোগ ইনস্টিটিউটের তথ্যানুসারে, গত এক দশকের মধ্যে ২০১৯-২০২০ ফ্লু মৌসুমটি ছিল সবচেয়ে ভয়াবহ। এই মৌসুমে ফ্লু সংক্রান্ত জটিলতায় হাসপাতালে ভর্তি হয়েছে কমপক্ষে ১ লাখ ৪০ হাজার মানুষ। আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল জানিয়েছে, এখন থেকে প্রতি বছর যুক্তরাষ্ট্রে ফ্লু-তে আক্রান্ত কমপক্ষে ১২ হাজার মানুষের মৃত্যু হবে। ২০১৭-২০১৮ মৌসুমে ফ্লু সংক্রমণে ৬১ হাজার আমেরিকানের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরও সাড়ে ৪ কোটি।

টেম্পল ইউনিভার্সিটির লুইস কাৎজ স্কুল অব মেডিসিনের ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি মেডিসিনের প্রধান মার্গট সেভয় বলেছেন, যদিও ফ্লু আমেরিকানদের জীবনে একটি ধারাবাহিক বিষয়। কিন্তু গুরুত্ব না দেওয়ায় দিন দিন এটি ভয়াবহ রূপ নিচ্ছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর