সিটি করপোরেশন নির্বাচনে সংঘর্ষে আহত ১২

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন এলাকায় প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত থেকে এসব ঘটনায় আহত হয়েছেন ১২ জন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে

মনিরা চৌধুরী (৪০), আতিকুর রহমান (৪৯), মাসুম চৌধুরী (৩৫), রাসেল (৩৫), সাখাওয়াত হোসেন খোকন (৪৫), আ. মালেক (৬২), আতিক (৩৫), নাসির উদ্দিনে (৩৩), খলিলুর রহমান (৩২), রনি (১৭) ও শিপন (১৯), সুমন (২৮)।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আহতরা হাসপাতালে আসেন। তাদের বেশিরভাগ ইটপাটকেলের আঘাতে আহত হন। এছাড়া দুইজন ছুরিকাঘাতে আহত রয়েছেন। আর আহত ২/৩ জন হাসপাতালে ভর্তিও রয়েছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর