ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ৪ বছরের এক শিশুকে অপহরণের ১ দিন পর অপহরণকারী কিশোরকে আটক করেছে পুলিশ। সেই সাথে উদ্ধার করা হয়েছে অপহৃত শিশুটিকেও।
এর আগে শুক্রবার সকাল ১১টার সময় একই উপজেলা পাঁচ ঘরিয়া গ্রামের একটি পরিত্যাক্ত ঘর থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। গত বৃহস্পতিবার বিকাল ৪টার সময় নিজ বাড়ী অপহরণ করা হয় ওই শিশুকে।
আটক কিশোর জাহেদুর রহমান (১৬) জেলার হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের তফিজুল ইসলামের ছেলে।
অপহরণ হওয়া ৪ বছরের শিশু মিরাজ হোসেন একই গ্রামের রুস্তম আলীর ছেলে। তার বাবা গত কয়েক বছর ধরে সৌদি আরব প্রবাসী। মায়ের সাথে শিশু মিরাজ বাবার বাসায় থাকে।
শনিবার সকালে অপহরণকারী কিশোরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান হরিপুর থানার ওসি আমিরুজ্জামান।
তিনি আরও জানান, গত বৃহস্পতিবার বাড়ীর পার্শ্বে বড়ই খাওয়ানোর কথা বলে শিশুটিকে ফুসলিয়ে অপহরণ করে জাহেদুর। রাতে মুক্তিপণ ৫০ হাজার টাকা চেয়ে একটি নম্বর থেকে ফোনও করে। পরিবার পক্ষ থেকে টাকা দিতে রাজি হলে শুক্রবার বিকালে শিশুটিকে ফেরত দিতে চায়। পুলিশ তার আগেই শিশুটিকে খুজে বের করে এবং অপহরণকারীকে আটক করে।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে আটক কিশোরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস