সিসিইউ থেকে কেবিনে ওবায়দুল কাদের

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া সড়ক ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক পরিস্থিতি ভালো।

শনিবার দুপুরের দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসক তাকে দুই দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, হাসপাতালে থেকে সিটি নির্বাচনের খোঁজখবর নিচ্ছেন তিনি। দায়িত্বরত নেতাদের সঙ্গে কথা বলে বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছেন।

উল্লেখ্য, শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান ওবায়দুল কাদের। তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। কফ, ফুসফুস পরীক্ষা, ইকোসহ বেশ কয়েকটি পরীক্ষা করা হয়। চিকিৎসকরা জানান, তার ফুসফুসে একটু ইনফেকশন ধরা পড়েছে, বাকি সব ঠিক আছে। পরে তাকে সিসিইউতে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন।

গত মার্চে হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন আওয়ামী লীগের এই নেতা। তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। চিকিৎসা শেষে দুই মাস ১০ দিন পর গত ১৫ মে সুস্থ অবস্থায় দেশে ফেরেন ওবায়দুল কাদের।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর