নির্বাচনী এজেন্ট আলালের গাড়িতে ককটেল হামলা

ঢাকা উত্তর সিটিতে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রধান নির্বাচনী এজেন্ট ও বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের গাড়িতে ৫টি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন তাবিথ আউয়ালের মিডিয়া সমন্বয়ক মাহমুহ হাসান।

মাহমুদ হাসান বলেন, ‘শনিবার বেলা ১২টার দিকে ডিএনসিসির ১৬ নং ওয়ার্ডের ইব্রাহিমপুরে মণিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ শাখা-২ কেন্দ্র পরিদর্শনে গেলে তার গাড়িতে এ ককটেল নিক্ষেপ করা হয়। এসময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’

অবশ্য মোয়াজ্জেম হোসেন আলালের ব্যক্তিগত সহকারি জাহাঙ্গীর হোসেন জানান, তারা ভোটকেন্দ্রের ভেতরে থাকার সময় গাড়ির ওপর ককটেল মারা হয়। এতে কেউ আহত হননি।

এর আগে কেন্দ্রে ভোটারদের ঢুকতে না দেওয়া এবং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় গুলশান-২ এর মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দেওয়ার পর তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান। এসময় তিনি এসব অভিযোগ করেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর