বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্ট দিনাজপুর শাখার শপথ গ্রহণ

বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্ট রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটি লালবাগ, দিনাজপুর শাখার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে বিভাগীয় আঞ্চলিক কমিটি লালবাগস্থ্য কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্ট এর লালবাগস্থ্য দিনাজপুর জেলা শাখা। নবগঠিত এই কমিটিতে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্ট রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটি লালবাগ, দিনাজপুর শাখার সভাপতির শপথ গ্রহণ করেন মো. মমতেহাজ আলম ও সাধারণ সম্পাদকের শপথ গ্রহণ করেন মো. জান্নাতুল ফেরদৌস।

এছাড়াও সিনিয়র সহ-সভাপতি হয়েছেন, এ.কে এম মামুনুর রশিদ, সহ-সভাপতি মাজেদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খাজা মাইন উদ্দীন, সহ-সম্পাদক মো. আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেন মার্শাল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক সোহেল রানা, সহ-প্রচার সম্পাদক মো. রাজু, দপ্তর সম্পাদক রবিউল ইসলামসহ ৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে নির্বাচিতরা সবাই শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সংগঠনটির সভাপতি মো. মমতেহাজ আলম বলেন, ‘সকল মানুষের মধ্যে যেকোন জনহিতকর বা দাবত্য কার্যক্রম পরিচালনা করা এবং অধিকার আদায়ে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এমন কিছু অধিকার আদায় করা। শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের পাশে থাকা, অবহেলিত, দারিদ্রপীড়িত মানুষের মধ্যে ত্রাণ সহায়তা করা, অর্ধ শিক্ষিত বা অশিক্ষিত লোকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা, নারীর ক্ষমতায়নে এগিয়ে আসা, সমাজের সকল অবহেলিত ও তৃণমূল পর্যায়ের মানুষের অধিকার আদায়ে এগিয়ে আসা, মাদক, বাল্য বিয়ে, যৌতুক প্রথার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করাই হলো আমাদের মূল লক্ষ্য। আমরা যাতে সমাজের প্রতিটি কাজে মানুষের অধিকার আদায়ে সোচ্চার থাকতে পারি এজন্য সর্বদাই চেষ্টা করে যাব।

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্ট রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটি লালবাগ, দিনাজপুর শাখার উদ্যোগে অসহায় শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাাদক। এ সময় তিনি মানুষের অধিকার আদায়ের জন্য সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর