নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আজ শনিবার সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে এসে বিরোধী দলীয় মেয়র প্রার্থীর এজেন্টদের খুঁজলেন। তিনি সকালে স্ত্রীকে নিয়ে ইস্পাহানি বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে ভোট দিতে আসেন।
একপর্যায়ে ৪ নম্বর বুথে ভোট দিতে এসে প্রিসাইডিং অফিসার আবদুল কুদ্দুসকে পুরো কেন্দ্রে বিরোধী দলীয় মেয়র প্রার্থীর এজেন্টদের খুঁজতে বলেন মাহবুব তালুকদার। নির্বাচন কমিশনার প্রিসাইডিং অফিসার বলেন, পুরো কেন্দ্রে বিরোধী দলীয় মেয়র প্রার্থীর এজেন্ট আছে কী না খুঁজে দেখ।’
কেন্দ্রটি ছেড়ে যাওয়ার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিরোধী দলীয় প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি তো কোনো এজেন্ট খুঁজে পেলাম না তাই বের করে দেওয়ার কথা আসছে কেন? আপনারা বলছেন, সকালে এজেন্ট ছিল। এখন নেই। আপনারা খুঁজে বের করেন কেন নেই।
বার্তা বাজার/এম.সি