ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (৩২ নং ওয়াড) ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল কলেজ কেন্দ্রে ভোটারদের অভিযোগ, তারা কেন্দ্রে ঢোকার পর আঙ্গুলের চাপ নিয়ে ভিতরের এজেন্টরাই ভোট দিয়ে দিচ্ছে। এমনটাই জানিয়েছেন আমাদের নিজস্ব প্রতিনিধি সালমান।
এক মহিলা ভোটার বলেন কেন্দ্র যাওয়ার পর আমাদের নির্দিস্ট ৩টি মার্কায় ভোট দিতে বলেন। আমি রাজি না হওয়ায় আমাকে জোর করে ভোট দেওয়ায়। ওনি আরও বলেন তিনটি মার্কা হচ্ছে নৌকা,ঝিপগাড়ি,ঠেলাগাড়ি। আরেক মহিলা ভোটার বলেন শিক্ষক লোক যদি এমন করে, তাহলে মূরুখ্য মানুষ কী করবে।
এর আগে সকালে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মেয়র নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৮টায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
দুই সিটির ২ হাজার ৪৬৮টি ভোট কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ চলছে। দুই সিটি মিলিয়ে ভোটার আছেন ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। মেয়র, কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী আছেন সাড়ে সাতশ।
ভোটারদের আঙ্গুলের চাপ নিয়ে ভোট দিচ্ছেন এজেন্টরা
ভোটারদের আঙ্গুলের চাপ নিয়ে ভোট দিচ্ছেন এজেন্টরা
Gepostet von Barta Bazar am Freitag, 31. Januar 2020
বার্তাবাজার/কেএ