আওয়ামীকর্মীদের উপস্থিতিতে ভয়ে ভোট দিতে আসছে না বিএনপি

আওয়ামী কর্মীদের উপস্থিতিতে ভয়ে ভোট দিতে আসছে না বিএনপির সমর্থকরা। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন কেন্দ্রের বাইরে বিপুলসংখ্যক আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের কর্মীরা জড়ো হয়ে পাহারা দিচ্ছেন। বিভিন্ন কেন্দ্র ঘুরে এসব তথ্য জানিয়েছেন সাংবাদিকরা।

এর আগে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিএনপির মনিটরিং সেল থেকে এসব অভিযোগ করা হয়েছে।

দক্ষিণ সিটির ভোটগ্রহণে নানা অভিযোগ এসেছে। অভিযোগে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটির ১৪, ১৫, ১৬,১৭, ১৮,২২,২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৫৫,৫৬, ৫৭ বিএনপির সব এজেন্ট বের করে দিয়েছে। কলাবাগানে ১৭ নাম্বার ওয়ার্ডে দুই কর্মীকে আটকের অভিযোগ করেছে মনিটরিং সেল। এরা হলেন রাজীব, আনোয়ার। এ ছাড়া ১৪ নম্বর ওয়ার্ডে জরিনা শিকদার স্কুলের এক এজেন্ট রাজীব হোসেনকে আটক করেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর