নির্বাচনে কোথাও কোনো অভিযোগ পাওয়া যায়নি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, ঢাকার দুই সিটিতে নির্বাচনে কোথাও কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।

সকালে রাজধানীর উত্তরার আই ই এস মডেল স্কুল কেন্দ্রে ভোট দিয়ে তিনি জানান, কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছু কম। তবে বেলা বাড়ার সাথে বাড়ার আশা প্রকাশ করেছে তিনি।

ইভিএমে ভোট দিয়ে ভোটাররা খুশি বলেও মন্তব্য করেন সিইসি।

ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবার দুই সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ঢাকার দুই সিটিতে ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্র ও ১৪ হাজার ৪৩৪টি ভোটকক্ষ রয়েছে। এরমধ্যে ঢাকা উত্তর সিটিতে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্র ও ৭ হাজার ৮৫৭টি ভোটকক্ষ এবং দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্র ও ৬ হাজার ৫৮৮টি ভোটকক্ষ রয়েছে।

এর আগে ভোটগ্রহণের তারিখ ৩০ জানুয়ারি থাকলেও ওইদিন সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা থাকায় তা পরিবর্তন করে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর