ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় আহতাবস্থায় ঢাকা মেডিকেলে ৪ জন ভর্তি হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা উত্তর সিটির ৩২ নম্বর ওয়ার্ডের লালমাটিয়া ভোট কেন্দ্রে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দু’জন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদেরকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। এদিকে ২৫ নম্বর ওয়ার্ডে ভোট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’জন আহতাবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে।
বার্তাবাজার/কেএ