ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন শুরু হয়েছে সকাল ৮টায়। শীতের সকাল তাই এখনো জমে উঠেনি নির্বাচন। এদিকে নির্বাচনের জন্য রাস্তাঘাটেও মানুষের চলাচল কম। ব্যাপারটা এমন নির্বাচনের হাওয়ায় ঢাকা এখন ফাঁকা।
দুই সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে রাজধানীজুড়ে রয়েছে নিরাপত্তা। নির্বাচন উপলক্ষে দুইদিন আগে থেকেই বহিরাগতদের রাজধানী ত্যাগ করতে বলে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এতে অনেকেই ঢাকা ছেড়ে চলে গেছেন।

এছাড়া শুক্রবার রাত থেকেই রাজধানীতে সব ধরণের পাবলিক সার্ভিসও বন্ধ করে দেয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যা রোববার ভোর পর্যন্ত বহাল থাকছে। তাই সব মিলিয়ে ঈদের মতই ফাঁকা ঢাকা।
উল্লেখ্য, ভোটে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে বৃহস্পতিবার মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোটের আগে দুই দিন, ভোটের দিন এবং ভোটের পরেও এক দিনসহ মোট চার দিন মাঠে থাকবে তারা।
ঢাকার উত্তর সিটিতে মেয়র পদসহ ৫৪টি সাধারণ ওয়ার্ড এবং ১৮টি সংরক্ষিত আসনে ভোট হবে। উত্তর সিটিতে মোট ভোটার ৩০ লাখ ৩৫ হাজার, ৬২১ জন। অপরদিকে ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদসহ ৭৫টি সাধারণ ওয়ার্ড, ২৫টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনের জন্য ভোট হবে। এই সিটিতে মোট ভোটারের সংখ্যা ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ জন।
বার্তাবাজার/কে.জে.পি