পটুয়াখালীতে ৪ জুয়াড়ি আটক

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুরে ১০ পিস ইয়াবা, ৭টি মোবাইল, জুয়া খেলার ও ইয়াবা খাওয়ার বিভিন্ন সরঞ্জাম ও নগত ৬৫ হাজার ৬০০ টাকাসহ ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

শনিবার (১ লা ফেব্রুয়ারী) গভীর রাতে মহিপুর বাজারের পুর্ব পাশে একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, আবুল কালাম (৪০), আবুল বাশার (২৫), মোঃ জাকির হোসেন (৩৭) ও মোঃ নুর হোসেন (২০)।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, শনিবার গভীর রাতে তার নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর বাজারের পুর্ব পাশে একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা, ৭টি মোবাইল, জুয়া খেলার ও ইয়াবা খাওয়ার বিভিন্ন সরঞ্জাম ও নগত ৬৫ হাজার ৬০০ টাকাসহ ৪ জন জুয়াড়িকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, বেশ কিছুদিন যাবত তারা এই স্থানে জুয়া খেলার পাশাপাশি ইয়াবা সেবন ও ইয়াবা বিক্রি করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর