৬৫ শতাংশ ভোটারের মত: নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হবে

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ১৩ জন। জিতবেন মাত্র দুই জন। নির্বাচিত দুই মেয়র তাদের দায়িত্বের পাশাপাশি কাঁধে তুলে নেবেন সাড়ে ৫৪ লাখ ভোটারের প্রত্যাশার ভার।

ঢাকায় ভোটারদের ৬৫ শতাংশ মনে করছেন, সিটি নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হবে। ভোট দিতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন ৮৯ শতাংশ। আর ৫৫ শতাংশ ভোটার মনে করেন, ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি নির্বাচিত হওয়ার পর ভুলে যাবেন বেশিরভাগ জনপ্রতিনিধি। জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেয়া শ্রমজীবী ও পেশাজীবীরা বলছেন- মশা, ভাঙাচোরা রাস্তাঘাট আর নিরাপত্তাহীনতাই ঢাকার প্রধান সমস্যা।

ভোট দিতে যাবেন কি-না, সংঘাতের শঙ্কা করছেন কি-না, কিংবা ভোট নিরপেক্ষ হওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী এবং মেয়র, কাউন্সিলরদের কাছে প্রথম চাওয়া কী, এমন সব প্রশ্ন নিয়ে জরিপ চালায়।

অংশ নেন নগরীর ১’শ শ্রমজীবী, ব্যবসায়ী এবং পেশাজীবী ভোটার। বেশিরভাগই মনে করছেন, ভোট হবে অবাধ ও নিরপেক্ষ। তারা বলেন, দুই দলের প্রার্থীরাই যেভাবে প্রচার-প্রচারণা চালিয়েছে তাতে মনে হচ্ছে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

সেইসঙ্গে সিটি করপোরেশনের নাগরিক সেবা পেতে ভোগান্তি কমানোর দাবি ভোটারদের।

ঢাকা দুই সিটি নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে আশাবাদীদের সংখ্যাই বেশি। আগামি পাঁচ বছরে তাদের সংখ্যা আরও বাড়বে কী না তা নির্ভর করছে নির্বাচিত জন প্রতিনিধিদের কথা এবং কাজের মধ্যে কতটুকু মিল থাকবে তার উপর।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর