কোরআন ও সুন্নাহর বাইরে গিয়ে কিছু করবে না আওয়ামী লীগ সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগ সরকার কোরআন ও সুন্নাহর বাইরে গিয়ে কখনও কিছুই করবে না। শুক্রবার (৩১) জানুয়ারি জুমার নামাজ শেষে ময়মনসিংহ সদর উপজেলার চরখরিচায় জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কোরআন ও সুন্নাহর বাইরে গিয়ে কিছু করবে না। এটা আওয়ামী লীগ সরকারের ওয়াদা। তিনি আরও বলেন, সরকার দেশের প্রতিটি উপজেলায় কেন্দ্রিয়ভাবে মসজিদ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। দেশের আলেম-ওলামাদের প্রতি সব সময় আমাদের শ্রদ্ধা রয়েছে। কওমী মাদ্রাসার সনদের স্বীকৃতিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন।

সরকার জুমার খুতবায় হস্তক্ষেপ করে না দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একটি মহল সাধারণ মানুষকে বুঝিয়েছে, আমরা নাকি জুমার নামাজের আগে খুতবায় হস্তক্ষেপ করেছি। তবে আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি, ইমাম সাহেব খুতবায় দেশের কথা বলবেন, সমস্যার কথা মুসুল্লিদের জানাবেন এবং মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধেও কথা বলবেন। তবে একটি মহল অপব্যাখ্যা দিয়ে দেশকে অস্থিশীল করতে চেয়েছিল।

রাজধানীর গুলশান জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে মাহফিলে আরও উপস্থিত ছিলেন এমপি কাজিম উদ্দিন ধনু, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, ময়নমসিংহ রেঞ্জের ডিআইজি হারুন অর রশিদসহ স্থানীয় আওয়মী লীগের নেতারা।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর