ঢাকা দক্ষিণের ৯ নম্বর ওয়ার্ডে মুমিনুল হক সাঈদ ও তার স্ত্রী ফারহানা আহমেদ বৈশাখীর লোকজনের সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কিছুক্ষণ আগে সাঈদের লোকজন ট্রান্সফরমারে গুলি করে। ফলে এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোজাম্মেল হকের লোকজনের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে সাঈদের সমর্থকদের।বিএনপি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পোস্টার ছিড়ে ফেলে সাঈদের সমর্থকরা। আরামবাগ এলাকার অলি গলিতে সাঈদের লোকজন ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে।
বার্তা বাজার / ডব্লিও.এস